২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নাপোলির কাছে হারল ইউভেন্তুস

ইউভেন্তুসের সেরি আর শিরোপা ধরে রাখাটা যেন একটু একটু করে কঠিন হয়ে যাচ্ছে। নাপোলির কাছে হেরে লিগে আরও পিছিয়ে গেছে মাস্সিমিলিয়ানো আলেগ্রির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 04:15 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

শনিবার রাতে নাপোলির মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরেছে ইউভেন্তুস। লরেন্সো ইনসিনিয়ে ও গনসালো হিগুয়াইনের গোলে এগিয়ে যাওয়া নাপোলির জালে শিরোপাধারীদের গোলটি করেন গ্যাবনের মিডফিল্ডার মারিও লেমিনা।

চলতি লিগে এ নিয়ে ছয় ম্যাচের মধ্যে তিনটিতে হারের তেতো স্বাদ পেল ইউভেন্তুস। এর আগে উদিনেজে ও এএস রোমার কাছে হেরেছিল তারা।

ছয় ম্যাচে আলেগ্রির শিষ্যদের জয় একটি। সঙ্গে দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে রয়েছে ইউভেন্তুস। শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে বর্তমানে তাদের ব্যবধান ১০ পয়েন্টের। তবে একটি ম্যাচ কম খেলেছে ইন্টার।

শনিবার রাতে অন্য ম্যাচে কার্পিকে ৫-১ গোলে উড়িয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে রোমা। ছয় ম্যাচে রাজধানীর দলটির পয়েন্ট ১১।