২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের সম্পদ জব্দ

কর ফাঁকি দেওয়ার অভিযোগে ব্রাজিলের ফুটবল অধিনায়ক নেইমারের ৪ কোটি ২০ লাখ ইউরো মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। ব্রাজিলের একটি আদালত ২০১১ সাল থেকে বার্সেলোনার এই তারকার ফাঁকি দেওয়া কর আদায়ে এই আদেশ দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 05:38 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

ব্রাজিলের ট্রেজারি নেইমারের কাছে ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত অপরিশোধিত করের জন্য ১ কোটি ৪৩ লাখ ইউরো দাবি করে।

জব্দ করা সম্পদ নেইমার এবং তার ও তার অভিভাবকের নামে থাকা তিনটি কোম্পানির।

ট্রেজারির দাবি, সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় নেইমারের প্রাপ্ত অর্থ কোম্পানির লাভ হিসেবে দেখানো হয়েছে। এছাড়া বিজ্ঞাপন, ইমেজ স্বত্ব ও অন্যান্য খাত থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ গোপন করে ব্রাজিল অধিনায়ক কর ফাঁকি দিয়েছেন।

নেইমারের অভিভাবক কর ফাঁকির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন, নেইমারের আয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।

২০১৩ সালের জুনে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। পরে জানা যায়, প্রকৃত ট্রান্সফার ফি ঘোষিত ৫ কোটি ৭০ লাখ ইউরোর চেয়ে অনেক বেশি।