'কাট'-এ বাদ সিদ্দিকুর
মিতসুবিশি ডায়মন্ড কাপের দ্বিতীয় রাউন্ডেও হতাশ করেছেন সিদ্দিকুর রহমান। ফলে টানা দুই রাউন্ডের ব্যর্থতায় 'কাট'-এ বাদ পড়ে গেছেন বাংলাদেশের এই গলফার।
দুই রাউন্ড মিলে পারের চেয়ে মোট চার শট বেশি খেলে যৌথভাবে ৬৮তম স্থানে থেকে বাদ পড়েন সিদ্দিকুর।
জাপানের ইবারাকিতে ওতোনে কান্ট্রি ক্লাবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলেন সিদ্দিকুর। প্রথম রাউন্ডেও পারের চেয়ে দুই শট বেশি খেলেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার।
পারের চেয়ে মোট ৫ শট কম খেলে শীর্ষে আছেন থাইল্যান্ডের প্রয়াদ মার্কসায়েং।
