২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল দলে ফিরমিনোর জায়গায় অলিভেইরা

আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য রিকার্দো অলিভেইরাকে দলে নিয়েছেন ব্রাজিলের কোচ দুঙ্গা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 12:25 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

পুরনো খবর:

ব্রাজিল দলে নেই কাকা

পিঠের চোটের কারণে ছিটকে পড়া লিভারপুলের রবের্তো ফিরমিনোর জায়গায় ডাক পেয়েছেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার। 
 
গত বুধবার ইংল্যান্ডের লিগ কাপে কারলাইল ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে লিভারপুলের জেতার ম্যাচে চোট পান ফিরমিনো।
 
ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে এই মৌসুমে ১৭ গোল করা অলিভেইরা ২০০৪ সালে কোপা আমেরিকা ও ২০০৫ সালে ফিফা কনফেডারেশন্স কাপ জয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন। 
 
ইউরোপের ক্লাব ভালেন্সিয়া, বেতিস, এসি মিলান ও জারাগোজার হয়ে খেলা অলিভেইরা জাতীয় দলের হয়ে তিনটি গোল করেছেন। 
 
৮ অক্টোবর চিলির বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করবে ব্রাজিল। পরের ম্যাচে দুঙ্গার দল ভেনেজুয়েলার মুখোমুখি হবে ১৩ অক্টোবর।