২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্টের নিচে নাভাসের রেকর্ড

রিয়াল মাদ্রিদের ইতিহাসে কোনো মৌসুমের শুরুতে সবচেয়ে বেশি সময় ধরে গোল না খাওয়ার রেকর্ড গড়লেন কেইলর নাভাস। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 02:45 AM

Updated : 12 Oct 2022, 04:14 PM

আথলেতিক বিলবাওয়ের মাঠ সান মামেসে বুধবার রাতে লিগের ম্যাচে প্রথম ১০ মিনিট নিজের জাল অক্ষত রেখেই রেকর্ডটি গড়ে ফেলেন নাভাস। এরই সঙ্গে কোস্টারিকার এই গোলরক্ষক মৌসুমের শুরু থেকে মোট ৪৬১ মিনিট কোনো গোল না খেয়ে থাকলেন।
 

রেকর্ডটি গড়তে নাভাস পিছনে ফেলেন ২০০৮-০৯ মৌসুমে রিয়ালের সাবেক গোলরক্ষক ইকের কাসিয়াসের ৪৬০ মিনিট ধরে গোল হজম না করার কীর্তিকে। এই মৌসুমে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে লিগে চারটি ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচ খেলে রিয়াল।  লিগের প্রথম ম্যাচে স্পোর্তিং গিহনের সঙ্গে গোলশূন্য ড্র করার পরের তিন রাউন্ডে তারা যথাক্রমে রিয়াল বেতিসকে ৫-০, এসপানিওলকে ৬-০ এবং গ্রানাদাকে ১-০ গোলে হারায়। মাঝে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্ককে ৪-০ গোলে হারায় তারা।