২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের ফাহাদ

মালয়েশিয়ায় হওয়া সুয়েনসেন এইজ গ্রুপ র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১২ বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 07:18 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

বাংলাদেশ দাবা ফেডারেশন রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে হওয়া ১২তম দাবা ফেস্টিভ্যালে 
ফাহাদসহ ৪ জন খেলোয়াড় ৬ খেলায় ৫.৫ পয়েন্ট করে পায়। এরপর টাই-ব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ সোনা জয় করে।
 
অনুর্ধ্ব-১২ বছর গ্রুপে ৬টি দেশের ১২৬ জন খেলোয়াড় অংশ নেয়।