২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ কারাতে দলের রূপা জয়

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে আরও একটি রূপা জিতেছে বাংলাদেশ। পুরুষ দলগত কাতায় নুরুজ্জামান সিনথিয়া, মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ হাসান মিলে বাংলাদেশকে রূপা এনে দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 06:53 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

ভারতের নয়াদিল্লিতে তালকাতোরা ইনডোর স্টেডিয়ামে রোববার দ্বিতীয় দিনে পুরুষ দলগত কাতায় দ্বিতীয় হয় বাংলাদেশ। এই বিভাগে সোনা জিতেছে শ্রীলঙ্কা; স্বাগতিক ভারত পেয়েছে ব্রোঞ্জ।
 
কারাতে ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, দ্বিতীয় দিনে ‍দুটি ব্রোঞ্জ পদকও জিতেছে বাংলাদেশের অ্যাথলেটরা। পুরুষ ৫০ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশের সবুজ মিয়া। এই বিভাগের সোনা ও রূপা জিতেছে ভারতের অ্যাথলেট।
 
বাংলাদেশের ইকবাল পুরুষ মাইনাস ৫৫ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পেয়েছেন।
 
প্রথম দিনের খেলায় মাউন জেরা বর্না বাংলাদেশকে প্রথম রূপার পদক এনে দেন।