জয়ের ধারাতেই আছে ইন্টার
ইতালির সেরি আতে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ইন্টার মিলান। এবার তারা ১-০ গোলে হারিয়েছে কিয়েভোকে।
প্রতিপক্ষ কিয়েভোর মাঠ থেকে জিতে ফিরতে অবশ্য বেশ কষ্টই করতে হয় ইন্টারকে। ৪২তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি।
এই জয়ে ৪ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে সেরি আর শীর্ষেই আছে ইন্টার। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কিয়েভো।
