কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে বর্নার রূপা জয়
অষ্টম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে রূপা জিতেছেন বাংলাদেশের মাউন জেরা বর্না।
ভারতের দিল্লিতে তালকাতোরা ইনডোর স্টেডিয়ামে শনিবার মেয়েদের মাইনাস ৪৮ কেজি ওজন শ্রেণিতে এই পদক জয় করেন। এই শ্রেণিতে সোনা জেতে শ্রীলংকা আর স্বাগতিক ভারত পায় ব্রোঞ্জ পদক।
বাংলাদেশ কারাতে ফেডারেশন জানায়, এবারের প্রতিযোগিতায় এটি বাংলাদেশের প্রথম পদক।
