২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের নিষেধাজ্ঞা নিয়ে অন্যরকম আর্জি ব্রাজিলের 

নেইমারের নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অন্যরকম একটা আর্জি জানিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। দেশটি চাইছে, আপাতত নিষেধাজ্ঞা তুলে দিয়ে তা আগামী কোপা আমেরিকায় বহাল করা হোক। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 07:02 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

চিলিতে হওয়া গত কোপা আমেরিকার গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ শেষে অখেলোয়াড়সুলভ আচরণ করেন নেইমার। এর জন্য ব্রাজিলের অধিনায়ককে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। নিষেধাজ্ঞার দুটি ম্যাচ এরই মধ্যে কাটিয়ে ফেলেছেন নেইমার। 
 
সামনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে ব্রাজিলের। দেশটির আর্জি, বিশ্বকাপের বাছাই পর্বে নেইমারকে খেলতে দেওয়া হোক। 
 

আন্তর্জাতিক ক্রীড়া আদালত আপিলের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার কথা বলেছে।  রাশিয়া ২০১৮ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল চিলির বিপক্ষে মাঠে নামবে ৮ অক্টোবর। এরপর ১৩ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে তারা।  কোপা আমেরিকার পরের আসরটি হবে আগামী বছরের জুন মাসে।