২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছোট’দের টেনিসে পপির দ্বিমুকুট

ছোটদের টেনিসে দ্বিমুকুট জিতেছেন পপি আক্তার। এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা ২০১৫-এ একক ও দ্বৈতের শিরোপা জিতেছেন বাংলাদেশের এই উঠতি টেনিস খেলোয়াড়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 04:28 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রমনায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের মাঠে শুক্রবার বালিকাদের বিভাগের একক ও দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হয়। এককে স্বদেশী ফাবিহা লামিসা সূচনাকে ৬-২, ৬-১ গেমে হারান পপি।

পরে দ্বৈতের ফাইনালে ইতি আক্তারকে সঙ্গে নিয়ে ৬-১, ৬-১ গেমে সাদিয়া আক্তার-শ্রাবস্তি দেবকে হারিয়ে শিরোপা জয় করেন পপি।

এই আসরে বালক বিভাগে মোহাম্মদ ইশতিয়াক দ্বিমুকুট জিতেছিলেন। শুক্রবার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ, ভারত ও আমেরিকা হতে ২৬ জন বালক ও ১১ জন বালিকাসহ মোট ৩৭ জন খেলোয়াড় এবারের আসরে অংশ নেন।