আরও জাদুকরী রাতের অপেক্ষায় মেসি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়া লিওনেল মেসি যেতে চান আরও অনেক দূর। ফুটবল বিশ্বকে উপহার দিতে চান আরও অনেক জাদুকরী রাত।
এবারের ইউরোপ সেরার লড়াইয়ে বুধবার রাতে এএস রোমার বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে মেসির ১০০তম ম্যাচ। বিজয়ীর বেশে উপলক্ষটা উদযাপন না করতে পারলেও বিশেষ এই মাইলফলক ছুঁয়ে উচ্ছ্বসিত টানা চারবারের বর্ষসেরা তারকা।
