২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাভির রেকর্ড স্পর্শ কাসিয়াসের

চাভি এর্নান্দেসের রেকর্ড ছুঁয়েছেন ইকের কাসিয়াস। বার্সেলোনার সাবেক মিডফিল্ডারের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক এখন পোর্তোর এই গোলরক্ষক। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 02:27 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

৩৪ বছর বয়সী কাসিয়াস পোর্তোর হয়ে বুধবার রাতে ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে নামেন। রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষকের চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল ১৫১তম ম্যাচ।

চাভি চ্যাম্পিয়ন্স লিগে সবকটি ম্যাচই খেলেন বার্সেলোনার হয়ে। আর কাসিয়াস চ্যাম্পিয়ন্স লিগে তার ১৫১ ম্যাচের দেড়শটিই খেলেন রিয়ালের হয়ে।