২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল হ্যান্ডবলের ‍মুকুট ধরে রাখল ভিকারুননিসার মেয়েরা

স্কুল হ্যান্ডবলের শিরোপা ধরে রেখেছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা। গতবারের মতো এবারও তারা ফাইনালে সানিডেইলের মেয়েদের হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 08:39 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার প্রতিযোগিতাটির ২৯তম আসরের ফাইনালে সানিডেইলের মেয়েদের কোনঠাসা করে রেখে ১৪-১ গোলের জয় তুলে নেয় ভিকারুননিসা। এটি স্কুল হ্যান্ডবলে দলটির পঞ্চদশ শিরোপা।
 

একপেশে ফাইনালে প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য অনেকটা ভিকারুননিসার দিকে ঝুঁকে পড়ে; ১০-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি সানিডেইল; উল্টো আরও চার গোল হজম করে বসে তারা। জয়ী দলের ফাতেমা আক্তার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।