শিরোপা জিতে অবসরে পেন্নেত্তা
প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন ফ্লাভিয়া পেন্নেত্তা। আর প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠার খানিক পরেই টেনিসকে বিদায় বলার ঘোষণা দেন ইতালির এই তারকা।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের মেয়েদের এককে 'অল ইতালিয়ান' ফাইনালে রবের্তা ভিঞ্চিকে হারিয়ে শিরোপা জেতেন পেন্নেত্তা। ম্যাচটি ৭-৬, ৬-২ গেমে জেতেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়।
এর আগে কখনোই কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলার অভিজ্ঞতা ছিল না পেন্নেত্তার, এমনকি সেমি-ফাইনালও না। তবে অভিজ্ঞতার ঘাটতি থাকলেও এদিন তাকে তেমন একটা স্নায়ুচাপে ভুগতে দেখা যায়নি।
