২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটদের টেনিসে ইশতিয়াক ও পপি চ্যাম্পিয়ন

দাপটের সঙ্গে এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস সিরিজের শিরোপা জিতেছেন মোহাম্মদ ইশতিয়াক ও পপি আক্তার। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 07:32 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

বাংলাদেশ টেনিস ফেডারেশনের কোর্টে শুক্রবার বালক এককের ফাইনালে জুবিন ওমরকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন স্বাগতিক দেশের ইশতিয়াক। আর বালিকা এককের ফাইনালে বাংলাদেশের পপি আক্তার ৬-১, ৬-২ গেমে হারান ফাবিহা লামিসা সুচনাকে।
 
একই দিনে বালক দ্বৈতের ফাইনালে মোহাম্মদ ইশতিয়াক ও নাইমুল ইসলাম জুটি ৬-৩, ৬-৩ গেমে মেহেদী হাসান ও অর্নব সাহা জুটিকে হারায়। আর পপি আক্তার ও ইতি আক্তার জুটি বালিকা দ্বৈতের চ্যাম্পিয়ন হয়েছে।