ফুটবলই রোনালদোর ‘সবকিছু’ নয়
ক্রিস্তিয়ানো রোনালদোর জীবন দর্শন শুনলে হয়তো একটু অবাক লাগবে। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডই জানিয়েছেন, ফুটবল তার কাছে ‘সবকিছু’ নয়; এর বাইরেও করার মতো অনেক কিছু আছে।
মাদ্রিদের একটি রেষ্টুরেন্টে লিগ্যাসি নামের সুগন্ধীর মোড়ক উন্মোচন করতে এসে জীবন নিয়ে নিজের ভাবনাটা জানান পর্তুগিজ এই ফরোয়ার্ড, “(আমার কাছে) ফুটবলই জীবনের সবকিছু নয়। এ বাইরেও করার অনেক কিছু আছে।”
সময়ের অন্যতম সেরা এই তারকা একাধিক পণ্যের বিজ্ঞাপণের সঙ্গে যুক্ত। এ খাত থেকে মোটা অঙ্কের অর্থও আয় করেন তিনি। রোনালদো জানালেন, বিজ্ঞাপণের কাজে বেশ সাচ্ছ্বন্দ্যই বোধ করেন তিনি।
লিগ্যাসি সুগন্ধী নিয়ে কথা বলতে গিয়ে বরাবরের মতো নিজের প্রশংসা নিজেই করেন রোনালদো। তিনি জানান, আকৃষ্ট করার মতো সুগন্ধী চেয়েছিলেন তিনি, যেটা তার মতোই সেরা।
