২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালেপে গুড়িয়ে গেল আজারেঙ্কার স্বপ্ন

ভিক্টোরিয়া আজারেঙ্কার ইউএস ওপেনের সেমি-ফাইনালে খেলার স্বপ্ন গুঁড়িয়ে গেল এবারের মতো। সিমোনা হালের কাছে হেরেছেন মেয়েদের এককের এই সাবেক বিশ্বসেরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 09:03 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত হাসিমুখে কোর্ট ছাড়তে পারেননি আজারেঙ্কা। ৬-৩, ৪-৬, ৬-৪ গেমের জয় নিয়ে সেরা চারে ওঠেন মেয়েদের টেনিসের বর্তমান দ্বিতীয় বিশ্বসেরা হালেপ।

অপর কোয়ার্টার-ফাইনালে ফ্লাভিয়া পেনেত্তা জয় পেয়েছেন। পেত্রা কেভিতোভাকে ৪-৬, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছেন ২৬তম বাছাই হিসেবে এবারের আসর খেলতে নামা এই ইতালিয়ান।

ফাইনালে ওঠার লড়াইয়ে পেনেত্তা মুখোমুখি হবে আজারেঙ্কাকে হারিয়ে সেরা চারে জায়গা করে নেওয়া হালেপের।