সেমিতে ফেদেরার-ভাভরিঙ্কা লড়াই
ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনাল পেরুনোর পর আরও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নামতে হচ্ছে রজার ফেদেরারকে। সেমি-ফাইনালে এবার স্বদেশী স্তানিস্লাস ভাভরিঙ্কার মুখোমুখি হবে তাকে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত বুধবার রাতের কোয়ার্টার-ফাইনালে রিচার্ড গাসকের বিপক্ষে সরাসরি সেটের জয় পান ফেদেরার। এক ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হওয়া ম্যাচটি ৬-৩, ৬-৩, ৬-১ গেমে জেতেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জেতা ফেদেরার।
দাপুটে জয় নিয়ে সেরা চারে ঠাঁই করে নিয়েছেন ভাভরিঙ্কাও। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের বিপক্ষে ৬-৪, ৬-৪, ৬-০ গেমে জিতেছেন সুইজারল্যান্ডের এই তারকা।
পরিসংখ্যানে অবশ্য ভাভরিঙ্কার চেয়ে ফেদেরার অনেক এগিয়ে। এ পর্যন্ত দুইজনের ১৯ মুখোমুখিতে ফেদেরার ১৬টিতে জয়ী। তবে এ বছর ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার-ফাইনালে ফেদেরারকে হারানো ভাভরিঙ্কাও সেরা চারের লড়াইটি নিয়ে দারুণ আত্মবিশ্বাসী।
