২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোট পেয়েছেন বার্সেলোনার গোলরক্ষক ব্রাভো

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লিগে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বার্সেলোনার জন্য দুঃসংবাদ হয়ে এসেছে ক্লাওদিও ব্রাভোর চোট। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 06:12 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

অনুশীলনের সময় ডান পায়ের পিছনের মাংসপেশিতে চোট পান বার্সেলোনার গোলরক্ষক ব্রাভো। স্পেনের লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি মঙ্গলবার এক বিবৃতিতে চোটের খবরটি দেয়।  
 
ব্রাভোর সেরে উঠতে কত দিন লাগবে বা আতলেতিকোর বিপক্ষে তিনি খেলবেন কিনা; বার্সেলোনা অবশ্য এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। । 
 
২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়ন আতলেতিকোর বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি আগামী শনিবার প্রতিপক্ষের মাঠে। 
 
এর চার দিন পর এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রোমার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা।
 
লিগের প্রথম দুই রাউন্ডে শতভাগ সফল বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে দিয়েগো সিমেওনের দল।