২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিসিচকিকে হারিয়ে শেষ আটে হালেপ

জার্মানির সাবাইন লিসিচকিকে হারিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন সিমোনা হালেপ। এই জয়ের পথে চোটের সঙ্গেও লড়াই করতে হয় রোমানিয়ার তারকাকে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 04:54 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত সোমবার ২ ঘণ্টা ৩৮ মিনিটের ম্যাচে লিসিচকিকে ৬-৭, ৭-৫, ৬-২ গেমে হারান টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই হালেপ।  কোয়ার্টার-ফাইনালে হালেপের প্রতিপক্ষ ইউএস ওপেনের দুইবারের ফাইনালিস্ট ভিক্তোরিয়া আজারেঙ্কা। যুক্তরাষ্ট্রের ভারভারা লেপচেঙ্কোকে হারিয়ে শেষ আটে ওঠেন তিনি।   এছাড়া এদিন মেয়েদের এককের শেষ আটে ওঠেন ফ্লাভিয়া পেন্নেত্তা ও পেত্রা কেভিতোভা।