এবারও আন্তঃ কলেজ রাগবির চ্যাম্পিয়ন আদমজী ক্যান্টনমেন্ট
দারুণ লড়াইয়ের পর সরকারি বাংলা কলেজকে হারিয়ে আন্তঃ কলেজ রাগবির চ্যাম্পিয়নের মুকুট ধরে রেখেছে আদমজী ক্যান্টনমেন্ট।
রোববারের ফাইনালে দুই দলের নির্ধারিত সময়ের খেলা ৫-৫ পয়েন্টে ড্র হলে শিরোপা ভাগ্য গড়ায় টাইব্রেকারে। ৮-৬ পয়েন্টে জিতে টানা দ্বিতীয়বারের মতো এই আসরের শিরোপা জেতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।
আসরের সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ বাংলা কলেজ দলের ফয়সাল আহমেদ।
গত আসরে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি কলেজকে হারিয়ে শিরোপা জিতেছিল আদমজী ক্যান্টনমেন্ট।
