২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের যুব দল ঘোষণা

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 08:01 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি রোববার এক বিজ্ঞপ্তি দিয়ে ২৫ জনের দল ঘোষণা করে। সোমবার থেকে বাফুফের টার্ফে যুবাদের অনুশীলন শুরু হবে।

আগামী ২ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাছাই পর্বের খেলা; শেষ হবে ৬ অক্টোবর।

বাংলাদেশ, উজবেকিস্তান, শ্রীলংকা ও ভুটান-এই চার দল অংশগ্রহন করবে এ আসরে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

মোহাম্মদ সালাহউদ্দিন, অনিক হোসেন, মাসুদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সাব্বির হোসেইন সুমন, মোহাম্মদ ইমন, টুটুল হোসেন বাদশা, মান্নাফ রাব্বী, রাকিব সরকার, ফয়সাল আহমেদ, মোহাম্মদ মিথু, শাহরিয়ার বাপ্পী, আনিসুর রহমান, ইমরান হোসেন রুবেল, বিশ্বনাথ ঘোষ, ইসতেখারুল আলম শাকিল, বিপ্লব আহমেদ, মোহাম্মদ রকি, সাইফুল ইসলাম খান, মাশুক মিয়া জনি, মাহফুজ হাসান প্রিতম, রোহিত সরকার, রহমত মিয়া, আজাদ হোসেন ও জাহাঙ্গীর আলম সজীব।