২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেইজিংয়ে হিটের আগেই বাদ মেজবাহ

১০০ মিটার স্প্রিন্টের হিটে অংশ নেওয়ার যোগ্যতাও অর্জন করতে পারেননি মেজবাহ আহমেদ। হিটের আগের প্রাথমিক রাউন্ড থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট। তবে বেইজিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে মৌসুমে নিজের সেরা সময়ে দৌড় শেষ করার সন্তুষ্টি অন্তত আছে তার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 06:42 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

শনিবার পুরুষদের ১০০ মিটারের প্রাথমিক রাউন্ডের তিন নম্বর হিটে ১১.১৩ সেকেন্ড সময় নেন মেজবাহ। ২৬ জনের মধ্যে ১৭তম হন তিনি।
 
নিজের মৌসুম সেরা টাইমিং করলেও এটা মেজবাহর ১০০ মিটারে সেরা নয়; ২০১৩ সালে পুনেতে করা ১০.৯৯ সেকেন্ড সময়ই তার ব্যক্তিগত সেরা টাইমিং।
 
প্রাথমিক পর্ব থেকে ১২ জন হিটে দৌড়ানোর যোগ্যতা অর্জন করে, যাদের মধ্যে সর্বশেষ অ্যাথলেট ১০.৯৪ সেকেন্ডে দৌড় শেষ করেন।
 
প্রাথমিক পর্বের ১২ জনসহ ৭টি হিটে মোট ৫৬ জন অ্যাথলেট অংশ নেয়।