২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভানোভিচকে হারিয়ে শেষ চারে সেরেনা

যুক্তরাষ্ট্রে সিনসিনাটি ওপেনে মেয়েদের এককের সেমি-ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। শেষ আটে বিশ্বের সাবেক এক নম্বর তারকা আনা ইভানোভিচকে হারিয়েছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 04:48 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

ষষ্ঠ বাছাই ইভানোভিচের বিপক্ষে গত শুক্রবার সেরেনার জয়টি ৩-৬, ৬-৪, ৬-২ গেমে।

এছাড়া মেয়েদের এককে সেমি-ফাইনালে ওঠেন এলিনা স্ভিতোলিনা, সিমোনা হালেপ ও ইয়েলিনা ইয়াঙ্কোভিচ।

প্রথম সেমি-ফাইনালে সেরেনার প্রতিপক্ষ ইউক্রেনের স্ভিতোলিনা। আর দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছেন হালেপ ও ইয়াঙ্কোভিচ।