২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেপের সঙ্গে নতুন চুক্তিতে রিয়াল

পেপের সঙ্গে নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। এই চুক্তি অনুযায়ী, স্পেনের সফলতম ক্লাবটির সঙ্গে ২০১৭ সাল পর্যন্ত থাকবেন পর্তুগালের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 09:03 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

পেপের সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়ানোর কথা শুক্রবার নিশ্চিত করে রিয়াল। ফলে ৩২ বছর বয়সী এই ডিফেন্ডারের সান্তিয়াগো বের্নাবেউ ছেড়ে নতুন ঠিকানায় যাওয়ার গুঞ্জন থেমে গেল।

২০০৭ সালে পর্তুগালের দল এফসি পোর্তো ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন পেপে।