রজার্স কাপের ফাইনালে মুখোমুখি মারে-জোকোভিচ
কেই নিশিকোরিকে হারিয়ে রজার্স কাপে পুরুষ এককের ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে। রোববার শিরোপা লড়াইয়ে ব্রিটিশ এই তারকার প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ।
কানাডার মন্ট্রিয়ালে শনিবার জাপানের নিশিকোরিকে ৬৫ মিনিটের ম্যাচে ৬-৩, ৬-০ গেমে হারিয়ে ২০১৩ সালের পর আবার র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে ফেরাটাও নিশ্চিত করেন ২৮ বছর বয়সী মারে। আগামী সোমবার প্রকাশ হতে যাওয়া এটিপি র্যাঙ্কিংয়ে রজার ফেদেরারকে সরিয়ে দুই নম্বরে উঠে যাবেন তিনি।
মন্ট্রিয়ালে শনিবার প্রথম সেমি-ফাইনালে সার্বিয়ার তারকা জোকোভিচ ৬-৪, ৬-৪ গেমে হারান ফ্রান্সের অবাছাই খেলোয়াড় জেরেমি শাদিকে।
