ইউনাইটেডের জয়ে ভাগ্যের ছোঁয়া
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলাকে একমাত্র গোলে হারিয়েছে শিরোপা-প্রত্যাশী দলটি।
নিজেদের প্রথম ম্যাচেও টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও ১-০ গোলে জিতেছিল লুইস ফন খালের দল।
গত শনিবার আসরের উদ্বোধনী ম্যাচে আত্মঘাতী গোলের সুবাদে জেতা ইউনাইটেড শুক্রবার রাতেও ভাগ্যের ছোঁয়া পেয়েছে। প্রতিপক্ষের মাঠে এই ম্যাচের ২৯তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে আদনান ইয়ানুজাইয়ের শট প্রতিপক্ষের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
