২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুম শুরুর সঙ্গে ফিরল মেসি জাদুও

মৌসুম শুরুর সঙ্গে ফিরে এসেছে মেসি জাদুও। গত মৌসুমটা যেখানে শেষ করেছিলেন, নতুন মৌসুমটা ঠিক যেন সেখান থেকেই শুরু করেছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। আর্জেন্টাইন তারকার জোড়া গোলে সেভিয়াকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা উয়েফা সুপার কাপ জিতেছে স্পেনের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 02:39 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

পুরনো খবর:

এসি মিলানের রেকর্ড স্পর্শ বার্সার
মেসি জাদুতে বছরের চতুর্থ শিরোপা বার্সার

জর্জিয়ার তিবিলিসিতে মঙ্গলবার রাতে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে সেভিয়াকে ৫-৪ গোলে হারায় লুইস এনরিকের দল।

শুরুতে পিছিয়ে পড়া বার্সেলোনাকে ম্যাচে ফেরাতে অসাধারণ এক ফ্রি-কিক থেকে গোল করেন মেসি। এরপর স্কোরলাইন ২-১ করা গোলটিও তিনি ফ্রি-কিক থেকেই করেন।

ক্যারিয়ারে এই প্রথম এক ম্যাচে সরাসরি ফ্রি-কিক থেকে দুটি গোল করলেন মেসি।

শিরোপা জয়ের পর ফ্রি-কিক থেকে গোল পাওয়া নিয়ে কথা বলেন ম্যাচ সেরা মেসি।

"আমি যথেষ্ট ভাগ্যবান যে গোলগুলো পেয়েছি। দল জিতেছে বলে আমি খুব খুশি। সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞ।"

মেসির অসাধারণ পারফরম্যান্সে গত মৌসুমে ট্রেবল জেতে বার্সেলোনা। তবে জাতীয় দলের জার্সি গায়ে কোপা আমেরিকায় খুব একটা আলো ছড়াতে পারেননি তিনি। আর্জেন্টিনা টুর্নামেন্টটির ফাইনালে উঠলেও শেষ হাসি হাসতে পারেননি মেসি। জাতীয় দলের হয়ে আরও একবার শূন্য হাতে ফিরতে হয় আর্জেন্টিনা অধিনায়ককে।

বার্সেলোনার জার্সি গায়ে মেসি মৌসুমের শুরু থেকেই দ্যুতি ছড়াতে শুরু করলেন। ক্লাবটিতে তাই এক বছরে ছয়টি শিরোপা জয়ের স্বপ্ন আরও বেশি করে ডালপালা মেলতে শুরু করেছে।

"মূল বিষয় হচ্ছে জয় এবং যত বেশি সম্ভব ট্রফি জয়। আজকের জয়টি তাৎপর্যপূর্ণ। কারণ, সুপার কাপ জয় মৌসুমটা ঠিকভাবে শুরু করার বিষয়টি উপস্থাপন করে। তাই আমরা আনন্দিত। সব শিরোপাই দারুণ।