মোহামেডানের কষ্টের জয়
প্রিমিয়ার লিগে রহমতগঞ্জের বিপক্ষে কষ্টের জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটির জয়টি ১-০ গোলের।
প্রথম পর্বে রহমতগঞ্জকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল মোহামেডান।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় পর্বের এই ম্যাচের দশম মিনিটে মোহামেডানের জয়সূচক গোলটি করেন ইসমাইল বাঙ্গুরা।
লিগে একাদশ জয় পাওয়ার পর ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মোহামেডান। রানার্সআপ হওয়ার দৌড়ে মোহামেডানের ওপরেই আছে ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট পাওয়া শেখ রাসেল ক্রীড়া চক্র।
আর একাদশ হারের পর ১৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এগারো দলের মধ্যে নবম স্থানে রয়েছে রহমতগঞ্জ।
এরই মধ্যে ২০১৪-১৫ মৌসুমের শিরোপা জিতে নেওয়া শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট পেয়েছে।
