সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নেপালের গ্রুপে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক নেপালের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের অপর দল ভুটান।
নেপালের কাঠমাণ্ডুতে গত সোমবার ড্র অনুষ্ঠিত হয়। ‘বি’ গ্রুপে আছে মালদ্বীপ, ভারত ও আফগানিস্তান।
গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলবে ২২ অগাস্ট, ভুটানের বিপক্ষে। ২৪ অগাস্ট গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচটি নেপালের বিপক্ষে।
ছয় দলের এই আসর ২০ অগাস্ট শুরু হবে; ফাইনালে হবে ২৯ অগাস্ট।
