২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সকারকে ফের হারাল ব্রাদার্স

প্রিমিয়ার লিগে ফেনী সকারকে আবারও হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের এবারের জয়টি ২-০ ব্যবধানের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 08:45 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় পর্বের ম্যাচে ব্রাদার্সের দুটি গোলই করেন সিমন; গোলশূন্য প্রথমার্ধের পর ৭৬ ও ৮৯তম মিনিটে গোল দুটি করেন তিনি।
 
প্রথম লেগের খেলায় ৩-১ গোলে জিতেছিল ব্রাদার্স ইউনিয়ন।
 
লিগে ব্রাদার্সের এটি ১৯ ম্যাচে দশম জয়। এ জয়ের পর ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা।
 
আর একাদশ হারের পর ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ফেনী সকার।
 
দুই ম্যাচ হাতে রেখে এরই মধ্যে ২০১৪-১৫ মৌসুমের লিগ শিরোপা জিতেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।