জার্মান কাপে বায়ার্নের সহজ জয়
জার্মান কাপের প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। নটিংয়েনকে ৩-১ গোলে হারিয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নরা।
রোববার হওয়া এই ম্যাচের সবকটি গোলই হয় প্রথমার্ধে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বায়ার্ন। পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন গত জুলাইয়ে ইউভেন্তুস থেকে বায়ার্নে যোগ দেওয়া চিলির আর্তুরো ভিদাল।
ষষ্ঠদশ মিনিটে গোলটি শোধ করে দেন জার্মান মিডফিল্ডার নিকলাস। তবে পরের মিনিটেই বায়ার্নকে ফের এগিয়ে দেন মারিও গোটসে।
আর ২৬তম মিনিটে দুই গোলের ব্যবধানে বায়ার্নকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানির সফলতম দলটি।
