২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১৩ জনের মধ্যে ৯৮তম সোনিয়া

সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ফ্রিস্টাইলের হিট থেকে ছিটকে পড়েছেন সোনিয়া আক্তার। তবে হিটে কোয়ালিফাইংয়ের চেয়ে ভালো করেছেন বাংলাদেশের এই সাঁতারু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 06:51 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

রাশিয়ার কাজানে ষষ্ঠদশ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপে শনিবার মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ২ নম্বর হিটে ৩০.৮৯ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন সোনিয়া। 
 
কোয়ালিফাইংয়ে ৩১.৭৮ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টের হিটে অংশ নেন তিনি।
 
হিট থেকে ১৬ জন পরের রাউন্ডে উঠেছেন, যাদের মধ্যে ষষ্ঠদশ হওয়া সাঁতারু সময় নেন ২৫.১৮ সেকেন্ড।
 
আগের দিন ৫০ মিটার বাটারফ্লাইয়ের ১ নম্বর হিটে ৩২.৮১ সেকেন্ডে সাঁতার শেষ করে ৬৪ জনের মধ্যে ৬০তম হন সোনিয়া।