লিবের্তাদোরেস কাপের শিরোপা আর্জেন্টিনার রিভার প্লেটের
তৃতীয়বারের মতো লিবের্তাদোরেস কাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। ফাইনালের দ্বিতীয় পর্বে মেক্সিকোর ক্লাব তাইগ্রেস ইউএএনএলকে হারিয়েছে তারা।
আর্জেন্টিনার বুয়েনস আইরেসে ৩-০ গোলে জেতে রিভার প্লেট। তাইগ্রেসের মাঠে প্রথম পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
১৯৮৬ ও ১৯৯৬ সালে দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জেতা দল রিভার প্লেটকে ৪৪তম মিনিটে এগিয়ে দেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লুকাস আলারিও।
৭৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কার্লোস সানচেস। চার মিনিট পর স্কোরলাইন ৩-০ করা গোলটি করেন ফুনেস মোরি।
