২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে ব্রাজিল, শীর্ষে আর্জেন্টিনা

ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ব্রাজিলের। পিছিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 07:59 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বৃহস্পতিবার ঘোষণা করা সবশেষ এই র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
 
আর বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে নিচে ঠেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলা বেলজিয়াম।
 
র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান যথারীতি ধরে রেখেছে কোপা আমেরিকার রানার্সআপ আর্জেন্টিনা।
 
র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৭০তম স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশের পরেই আছে পাকিস্তান। ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, ১৫৬তম স্থানে আছে তারা। 
 
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে ভালো অবস্থানে আছে আফগানিস্তান (১৩৪তম)।