২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি ফুটবল অ্যাসোসিয়েশনের শাস্তি

দেশটির ফুটবলের নিয়ন্তা সংস্থা এফআইজিসি-কে ৪২ লাখ ইউরো জরিমানা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 04:50 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

বয়সভিত্তিক প্রতিযোগিতা পরিচালনায় ক্ষমতার অপব্যবহারের দায়ে ইতালি ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফআইজিসি) শাস্তি দিয়েছে দেশটির অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ। সংস্থাটিকে ৪২ লাখ ইউরো জরিমানা করা হয়েছে।

অন‍্যান‍্য স্পোর্টিং গ্রুপকে বাদ দিয়েছে ইতালি ফুটবল এবং অন্তত ২০১৫ সালের জুলাই থেকে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ম‍্যাচ আয়োজনে তাদের ভূমিকা খর্ব করেছে বলে অ্যান্টিট্রাস্টের বিবৃতিতে বলা হয়েছে।

কোনো ধরনের অন্যায়ের কথা এক বিবৃতিতে অস্বীকার করেছে এফআইজিসি। একই সঙ্গে, জরিমানা স্থগিত করার অনুরোধ জানিয়ে প্রশাসনিক আদালতে আপিল করার কথাও বলেছে তারা। তাদের দাবি, ‘ত্রুটিপূর্ণ আইনী যুক্তি’ ব্যবহার করেছে অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ।

২০২১-২২ মৌসুমে কাম্পানিয়ার দক্ষিণাঞ্চলের একটি টুর্নামেন্ট নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। এরপর গত বছর এফআইজিসিকে নিয়ে তদন্ত শুরু করে নিয়ন্ত্রক সংস্থাটি।