২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ‘পুরোপুরি ভেঙে গেছে’ বার্সেলোনার

স্প‍্যানিশ সুপার কাপের ফাইনালের আগে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, বিভিন্ন ইস‍্যুতে দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের মধ‍্যে দূরত্ব বেড়েছে।

রেয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ‘পুরোপুরি ভেঙে গেছে’ বার্সেলোনার
রেয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস (বাঁয়ে) ও বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। ছবি: মাদ্রিদ এক্সট্রা এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 07:55 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

কেউ ইট মারছেন তো কেউ পাটকেল। জবাব দিতে দেরি হচ্ছে না মোটেও। চলতি মৌসুমে রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ‍্যে বিরোধ চলছে নানা বিষয় নিয়ে। স্প‍্যানিশ সুপার কাপের ফাইনালের আগে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা বললেন, এসব নিয়েই চির প্রতিদ্বন্দ্বী রেয়ালের সঙ্গে তাদের ‘সম্পর্ক পুরোপুরি ভেঙে গেছে।’

জেদ্দায় বাংলাদেশ সময় রোববার রাত ১টায় সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রেয়াল ও বার্সেলোনা। এর আগে ইউরোপের সফলতম দলটির সঙ্গে সম্পর্ক নাজুক হয়ে যাওয়ার কথা বললেন লাপোর্তা। 

বড় দিনের আগে রেয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস বলেন, নেগ্রেইরার ঘটনা “ফুটবলের সবচেয়ে বড় কেলেঙ্কারি।” এর জবাবে লাপোর্তা অভিযোগ করেন “মিথ‍্যা ছড়াচ্ছে” রেয়াল।   

এবার লাপোর্তা বললেন, দুই ক্লাবের সম্পর্ক ভেঙে গেছে, তবে ফের জোড়া লাগার সম্ভাবনাও দেখেন তিনি।

“রেয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক খারাপ, ভেঙে গেছে। অনেক ইস‍্যু আমাদের মধ‍্যে দূরত্ব তৈরি করেছে। আমরা এরই মধ‍্যে তীব্র ও চির প্রতিদ্বন্দ্বী, আর এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যাতে আমাদের সম্পর্ক হয়ে গেছে খুব বাজে।”

“এর অর্থ এই নয় যে, সেখানে শ্রদ্ধা নেই। সেটা অবশ‍্যই ভদ্রোচিতভাবে পালন করতে হবে, তবে সম্পর্ক পুরোপুরি ভেঙে গেছে। জীবনে যেমন হয়, ফুটবলেও সব সমস‍্যার সমাধান হয়। তবে এটা নির্ভর করে সম্পৃক্তদের ওপর, এই মুহূর্তে ধারাবাবাহিক নানা পরিস্থিতিতে সম্পর্ক ভেঙে গেছে।