২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেইনের জোড়া গোলে বায়ার্ন মিউনিখের সহজ জয়

শিরোপা ধরে রাখার পথে বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে ভেসোঁ কম্পানির দল।

কেইনের জোড়া গোলে বায়ার্ন মিউনিখের সহজ জয়
টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন হ্যারি কেইন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 11:16 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখও পেল অনায়াস জয়।

বুন্ডেসলিগায় টেবিলের নিচের দিকের দল ভার্ডার ব্রেমেনের মাঠে শনিবার ৩-০ গোলে জিতেছে বায়ার্ন।

কেইনের নৈপুণ্যে ২৫ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় শিরোপাধারীরা। তাদের ১৭ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে দলকে এগিয়ে নেন কেইন।

তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। লিগে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি।

গত সপ্তাহে হফেনহাইমের জালেও দুটি গোল করেছিলেন কেইন। এবারের বুন্ডেসলিগায় ২২ ম্যাচে তার গোল হলো ২৬টি। তারই সতীর্থ লুইস দিয়াস ১৩ গোল নিয়ে আছে দুইয়ে।

৭০তম মিনিটে আলফুঁস ডেভিসের পাস ডি-বক্সে পেয়ে শটে তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা। 

২২ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমু্ন্ড।