২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট পেয়েছেন বেলিংহ্যাম

ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 06:10 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

লা লিগায় রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচের আগে একটি ধাক্কা খেয়েছে রেয়াল মাদ্রিদ। চোটে পড়েছেন দলটির ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

দলের অনুশীলনে শুক্রবার ২১ বছর বয়সী এই তারকা চোট পান বলে সংবাদ সম্মেলনে জানান কোচ কার্লো আনচেলত্তি। রোববার ভাইয়াদলিদের বিপক্ষে তাকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে পরিষ্কার করে কিছু জানাননি কোচ।

“বেলিংহ্যাম চোট পেয়েছে, তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।”

পরে রেয়াল বিবৃতিতে জানায়, পরীক্ষায় বেলিংহ্যামের ডান পায়ের পেশিতে চোট ধরা পড়েছে। সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

গত মৌসুমে রেয়ালের লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেলিংহ্যাম। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেন তিনি।

এবার লিগ শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা ভালো হয়নি রেয়ালের। গত সপ্তাহে প্রথম ম্যাচে মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আনচেলত্তি।