২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমসে হকি দলের অধিনায়ক রোমান

আমিরুল ইসলামকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

এশিয়ান গেমসে হকি দলের অধিনায়ক রোমান
রোমান সরকার (বামে) ও আমিরুল ইসলাম। ছবি-বাহফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 09:51 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

এশিয়ান গেমসের জন্য ১৮ জনের চূড়ান্ত দল আগেই দিয়েছিল বাংলাদেশ হকি ফেডারেশন। এবার অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করল দেশের হকির নিয়ন্তা সংস্থাটি। রোমান সরকারকে অধিনায়ক ও আমিরুল ইসলামকে সহ-অধিনায়কের দায়িত্ব দিল তারা।

এক বিজ্ঞপ্তিতে শুক্রবার নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক নাম জানায় হকি ফেডারেশন। 

আগামী ১৯ সেপ্টেম্বরে জাপানে শুরু হবে এশিয়ান গেমস। এতে পুল পর্বে স্বাগতিক জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই পর্বের সেরা দুই দল উঠবে সেমি-ফাইনালে। বাকিরা খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।

এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য বর্তমানে চীনে আছে হকি দল। সেখানে অনুশীলনের পাশাপাশি মোট পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আমিরুল-রোমানদের।