২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের বাকি ২৪ দিন: প্রথম গোলশূন্য ড্র

বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 08:15 AM

Updated : 11 Sep 2026, 03:17 PM

আর ২৪ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

এই ধারাবাহিকতায় আজ পিছু ফিরে দেখা যাক, ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবার কোন ম্যাচটি শেষ হয়েছিল গোল ছাড়াই। 

বিশ্বকাপের যাত্রা শুরুর ২৮ বছর পর, দেখা মিলেছিল প্রথম গোলশূন্য ড্র ম্যাচের; ষষ্ঠ আসরে, ১১০তম ম্যাচে।

মজার বিষয় হলো, ১৯৫৮ সালের সুইডেন আসরে সেই ম্যাচ হয়েছিল ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যে; এই দুই দল মিলে পরবর্তী চারটি বিশ্বকাপ জিতেছিল। 

ওই ম্যাচ ব্রাজিলকে তুলেছিল পরিসংখ্যানের আরেকটি পাতায়, সেই প্রথম বিশ্বকাপে কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হয় তারা। পরে অবশ্য এটিই শাপেবর হয় সেলেসাওদের জন্য। গোলহীন ওই ম্যাচের পর সব ম্যাচেই জালের দেখা পায় তারা, নায়ক হয়ে আবির্ভুত হন পেলে।

ওই আসরে চোট নিয়ে দলের সঙ্গী হয়েছিলেন পেলে। গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। কোচ ভিসেন্তে ফিওলাকে ফিজিও বলে দিয়েছিলেন, সৌভিয়েত ইউনিয়নের বিপক্ষেও খেলতে পারবেন না পেলে। 

একরকম বাধ্য হয়েই সৌভিয়েত ইউনিয়নের বিপক্ষে তাকে খেলানোর সিদ্ধান্ত নেন ফিওলা। ম্যাচটি ২-০ গোলে জিতে গ্রুপসেরা হয় ব্রাজিল। পরে, সব ধাপ পেরিয়ে গারিঞ্চা ও ১৭ বছর বয়সী তরুণ পেলের অসাধারণ পারফরম্যান্সে ওই বিশ্বকাপ জয়ের পর, ১৯৬২ আসরেও মুকুট ধরে রাখে তারা।