২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বের্নাবেউয়ে নতুন অধ্যায় শুরু এমবাপের

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 05:55 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

দীর্ঘদিনের এক প্রতীক্ষা যেন শেষ হলো। দুই পক্ষের চুক্তি হয়েছিল আগেই, অপেক্ষা ছিল কেবল এমবাপেকে রেয়াল মাদ্রিদে বরণ করে নেওয়ার। সেটাও হয়ে গেল মঙ্গলবার। সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রায় ৭৫ হাজার দর্শকদের সামনে ফরাসি তারকাকে পরিচয় করিয়ে দিল স্প্যানিশ ক্লাবটি। বিশেষ মুহূর্তটি আরও দ্যুতিময় হলো কিংবদন্তি জিনেদিন জিদানের উপস্থিতিতে। শুরু হলো বিশ্বকাপজয়ী, সময়ের সেরা ফুটবলারদের একজন কিলিয়ান এমবাপের রেয়ালে নতুন অধ্যায়। 

ক্লাবের জার্সি পরেই সমর্থকদের সামনে আসেন এমবাপে। জার্সিতে চুমু এঁকে, হাত নাড়িয়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন তিনি। ইউরোপের সফলতম দলটিতে ৯ নম্বর জার্সি পরবেন তারকা এই ফরোয়ার্ড।

বের্নাবেউয়ের আঙিনায় বাবা-মায়ের সঙ্গে কিলিয়ান এমবাপে।

বের্নাবেউয়ের আঙিনায় বাবা-মায়ের সঙ্গে কিলিয়ান এমবাপে।