২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপে প‍্যারাগুয়ে

কোচ গুস্তাভো আলভারো আস্থা রেখেছেন বাইরের লিগে খেলা ফুটবলারদের ওপর।

অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপে প‍্যারাগুয়ে
দলকে নেতৃত্ব দেবেন ৩৩ বছর বয়সী গুস্তাভো গোমেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 12:12 AM

Updated : 19 Sep 2026, 02:28 PM

দেশের বাইরের লিগে খেলা ফুটবলারদের নিয়ে আসন্ন বিশ্বকাপের দল সাজিয়েছেন প‍্যারাগুয়ে কোট গুস্তাভো আলফারো। আস্থা রেখেছেন তিনি অভিজ্ঞদের ওপর।

উত্তর আমেরিকা আসরের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দলে প‍্যারাগুয়ের স্থানীয় লিগে খেলা মাত্র তিন জন ফুটবলার জায়গা পেয়েছেন। 

বিশ্বকাপ দিয়ে চুক্তির মেয়াদ শেষ হবে আলফারোর। অভিজ্ঞদের দলে রেখেছেন তিনি। দলকে নেতৃত্ব দেবেন ৩৩ বছর বয়সী গুস্তাভো গোমেস। 

ডাক পেয়েছেন ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়ন মিডফিল্ডার দিয়েগো গোমেস, আটলান্টা ইউনাইটেডের মিগেল আলমিরন, স্ত্রাসবুর্গ ফরোয়ার্ড হুলি এনসিসো ও ইন্দেপেন্দিয়েন্তর স্ট্রাইকার গাব্রিয়েল আভালস। 

আগামী ১২ জুন তিন স্বাগতিক দেশের একটি যুক্তরাষ্ট্রে শুরু হবে প‍্যারাগুয়ের বিশ্বকাপ অভিযান। এর আগে শুক্রবার নিকারাগুয়ার বিপক্ষে প্রীতি ম‍্যাচ খেলবে লাতিন আমেরিকার দেশটি।