২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় রাগবিতে সেরা বাংলাদেশ সেনাবাহিনী

এ নিয়ে টানা তৃতীয়বার জাতীয় রাগবিতে সেরা হলো দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2022, 11:32 PM

Updated : 13 Aug 2022, 11:32 PM

একপেশে ফাইনালে সাতক্ষীরা জেলাকে হারিয়ে জাতীয় রাগবিতে সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

পল্টন ময়দানে শনিবারের ফাইনালে ৪৬-০ পয়েন্টে জিতে সেনাবাহিনী। এ নিয়ে টানা তৃতীয়বার সেরা হলো তারা।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গাইবান্ধা জেলাকে ১২-০৭ পয়েন্টে হারায় মাগুরা জেলা।

২০১৯ সালে চট্টগ্রাম জেলাকে হারিয়ে শিরোপা জিতেছিল সেনাবাহিনী। পরের বছর ফাইনালে ঢাকা জেলাকে হারিয়েছিল তারা।