১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসলামিক সলিডিরাটি গেমসে টেবিল টেনিসে পদক নিশ্চিত বাংলাদেশের

টেবিল টেনিসের মিশ্র দ্বৈতের সেমি-ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছে খই খই মারমা-জাভেদ আহমেদ জুটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 10:26 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

প্রথম সেটে জমজমাট লড়াইয়ে জিতলেন জাভেদ আহমেদ-খই খই মারমা জুটি। পরের দুই সেটে তারা জয় পেলেন সহজেই। মালদ্বীপের আইশাথ রাফা-মুসা মুন্সেফ জুটিকে হারিয়ে ইসলামিক সলিডিরাটি গেমসের টেনিস টেনিসের মিশ্র দ্বৈতে পদক নিশ্চিত করল বাংলাদেশ।

সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে বুধবার মিশ্র দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে মালদ্বীপের জুটিকে সরাসরি ৩-০ সেটে হারায় বাংলাদেশ। প্রথম সেট ১৪-১২ গেমে জেতার পর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সেট জাভেদ-খই খই জিতে নেন ১১- ৫ ও ১১-৮ ব্যবধানে।

নিয়ম অনুযায়ী, সেমি-ফাইনালে হারলেও দুই দল পাবে ব্রোঞ্জ। 

অবশ্য আরও বেশি কিছু পাওয়ার হাতছানি আছে জাভেদ-খই খইয়ের সামনে। ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার তারা মুখোমুখি হবেন বাহরাইনের জুটির।