১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ‘ক্লিন শিট’ যাদের

সর্বোচ্চ ১০টি করে ম‍্যাচে গোল হজম করেননি ফাবিয়েন বাখতেজ ও পিটার শিলটন।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ‘ক্লিন শিট’ যাদের
১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড গোলরক্ষক পিটার শিলটন। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 05:58 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

একটা জায়গায় ফাবিয়েন বাখতেজ ও পিটার শিলটনকে বিচ্ছিন্ন করার কোনো উপায় নেই। বিশ্বকাপে দুই গোলকিপার যেন সমানে-সমান। বিশ্ব আসরে সবচেয়ে বেশি ক্লিন শিটের তালিকায় যৌথভাবে চূড়ায় আছেন তারা।

ফ্রান্সের বিশ্বকাপজয়ী গোলরক্ষক বাখতেজ ১৭ ম‍্যাচের ১০টিতে কোনো গোল হজম করেননি। একই চিত্র ইংল‍্যান্ডের শিলটনের ক্ষেত্রেও। 

নেদারল‍্যান্ডসের গোলরক্ষক ইয়ান ইয়ংব্লুট ১২ ম‍্যাচের আটটিতে কোনো গোল হজম করেননি। আটটি করে ‘ক্লিন শিট’ আছে লেয়াও (১৪ ম‍্যাচে), সেপ মায়ের (১৮ ম‍্যাচে), তাফারেল (১৮ ম‍্যাচে) ও উগো লরিসের (২০ ম‍্যাচে)।

১৪ ম‍্যাচের সাতটিতে জাল অক্ষত রাখেন ব্রাজিলিয়ান গোলরক্ষক জিলমার। এই তালিকায় আছেন থিবো কোর্তোয়া (১৫ ম‍্যাচে), ফের্নান্দো মুসলেরা (১৬ ম‍্যাচে), ইকের কাসিয়াস (১৭ ম‍্যাচে) ও মানুয়েল নয়ার (১৯ ম‍্যাচে)।