২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের চেষ্টার অভিযোগে সাবেক ইংলিশ ফুটবলার গ্রেপ্তার

লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আইনি কারণে নাম প্রকাশ করা হয়নি।

ধর্ষণের চেষ্টার অভিযোগে সাবেক ইংলিশ ফুটবলার গ্রেপ্তার
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

সাবেক সঙ্গীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইংল্যান্ডের সাবেক এক ফুটবলারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ইএসপিএন লিখেছে, ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়েছে তারা; কিন্তু আইনি কারণে নাম প্রকাশ করা যাচ্ছে না।

লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে রোববার তাকে গ্রেপ্তার করা হয়। এসেক্স পুলিশ ইএসপিএনকে জানিয়েছে, আরও তদন্তের জন্য ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষের দিক পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে।

ইংলিশ সংবাদমাধ্যম ‘দা সান’ এর প্রতিবেদন অনুযায়ী, স্ট্যানস্টেড বিমানবন্দরের পাসপোর্ট নিয়ন্ত্রণ পয়েন্টে ওই ব্যক্তিকে আটকে দেওয়া হয়। কয়েক সপ্তাহ আগে তার সাবেক সঙ্গী এই অভিযোগ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।