১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে হারল বাংলাদেশ

হার দিয়ে জুনিয়র এশিয়া কাপ হকির পুল পর্ব শেষ করলেন তায়েব-মাহাদীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 03:41 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

টানা দুই হারের পর পাওয়া জয়ের সুবাস টেনে নিতে পারলেন না তায়েব-মাহাদীরা। প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ার পর খুঁজে পেলেন না ঘুরে দাঁড়ানোর পথ। পাকিস্তানের বিপক্ষে হেরে জুনিয়র এশিয়া কাপ হকির পুল পর্ব শেষ করল বাংলাদেশ।

তিনজিয়ানে শুক্রবার পুল ‘বি’ এর ম্যাচে বুধবার ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে চার ম্যাচের তিনটিতে হারের তেতো স্বাদ পেল দল।

চীনের বিপক্ষে ৩-২ গোলে হেরে প্রতিযাগিতা শুরুর পর ৪-২ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৪-২ গোলে জয় পায় ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হওয়ায় বাংলাদেশ এখন খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হয় বিবর্ণ। প্রথম কোয়ার্টারে রানা ওয়ালিদের জোড়া ফিল্ড গোলে চাপে পড়ে যায় দল। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে খেলায় কিছুটা ধার বাড়লেও বাংলাদেশ পায়নি গোলের দেখা। তবে, ব্যবধান বাড়াতে পারেনি পাকিস্তানও।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে পাল্টা আক্রমণে গোল করে বাংলাদেশকে আরও কোণঠাসা করে ফেলে পাকিস্তান। সতীর্থের উঁচু করে বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে জোরাল হিটে লক্ষ্যভেদ করেন গুলাম মুস্তাফা।