২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্রিংবোর্ডেও বাজিমাত চীনের

যুক্তরাষ্ট্রের জুটিকে হারিয়ে সিনক্রোনাইজড তিন মিটার স্প্রিংবোর্ডে সোনা জিতল চীন, ধরে রাখল এই ইভেন্টে নিজেদের আধিপত্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2024, 04:53 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

প্যারিস অলিম্পিকসে আলো ছড়িয়ে চলেছেন চীনের অ্যাথলেটরা। শুটিংয়ের পর মেয়েদের সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ইভেন্ট থেকেও সোনা জিতে নিয়েছে তারা।

অ্যাকুয়াটিক সেন্টারে শনিবার সিনক্রোনাইজড তিন মিটার স্প্রিংবোর্ডে ৩৩৭.৬৮ স্কোর গড়ে সেরা হন চীনের ইয়ানি চ্যাং-ইওয়েন চেন জুটি। 

পাঁচ ডাইভেই চমৎকার পারফরম্যান্স করে সর্বোচ্চ স্কোর করে তারা। এই ইভেন্টে টানা ছয় আসরে সোনা জিতল দেশটি।

যুক্তরাষ্ট্রের সারাহ ব্যাকন ও ক্যাসিডি কুক জুটি পেয়েছেন রুপা (৩১৪ দশমিক ৬৪ স্কোর)। এই পদক দিয়ে চলতি আসরে প্রাপ্তির খাতায় প্রথম আঁচড়টি ফেলল তারা।

৩০২ দশমিক ২৮ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে ব্রিটেন। অলিম্পিকের ইতিহাসে এই ইভেন্ট থেকে প্রথম পদক পাওয়ার পাশাপাশি প্যারিসের আসরে প্রথম পদকও পেল তারা।

চলতি আসরে এখন পর্যন্ত নিষ্পত্তি হওয়া দুই ইভেন্টেই সোনা জিতল চীন। দিনের শুরুতে শাতুহু শুটিং সেন্টার রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ১৬-১২ পয়েন্টে প্রথম চীনকে প্রথম সোনা এনে দেন লিহাও শেং-টিং উ হুয়াং জুটি।